চট্টগ্রামে আজ
জেগে ওঠো বাংলাদেশ: ব্রাহ্মণবাড়িয়ার সাম্প্রতিক ঘটনা নিয়ে পাঁচ বিশিষ্ট নাগরিকের সংবাদ সম্মেলন, বেলা ১১টায়, চট্টগ্রাম প্রেসক্লাবে।
উচ্চারক আবৃত্তি কুঞ্জ: একুশের প্রথম কবিতার কবি মাহবুব উল আলম চৌধুরীর ৯০তম জন্মোৎসব, সন্ধ্যা ছয়টা, থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে।
বিস্তার: প্রামাণ্যচিত্র নির্মাতা সাগর আলী মোল্লা নির্মিত দাদু প্রামাণ্যচিত্রের প্রদর্শনী, সন্ধ্যা সাড়ে ছয়টায়, বিস্তার আর্ট কমপ্লেক্সে।
প্রত্যয় প্রকাশন: সাইমুনা তারিনের প্রথম উপন্যাস অন্তরালের মুখগুলোর মোড়ক উন্মোচন অনুষ্ঠান, সকাল সাড়ে ১০টায়, চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে।
আওয়ামী লীগ, চট্টগ্রাম: কেন্দ্রীয় কমিটির ১০ নেতাকে সংবর্ধনা, বেলা তিনটায়, লালদীঘি ময়দানে।
নিষ্ঠা ফাউন্ডেশন: সংগঠনের প্রথম সম্মেলন, বেলা তিনটায়, চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে।
চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি: করপোরেট আড্ডার দ্বিতীয় পর্ব, সন্ধ্যা ছয়টায়, বিশ্ববিদ্যালয়ের রিডিং কক্ষে।