চট্টগ্রামে আজ
খড়িমাটি: কবি, অনুবাদক ও প্রাবন্ধিক সিদ্দিক আহমেদের অনুভবসন্ধ্যা, সন্ধ্যা ছয়টায়, থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে।
চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র: চলচ্চিত্র প্রদর্শন, বেলা ১১টা, বেলা তিনটা, বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটায়, টিআইসির লেকচার থিয়েটার মিলনায়তনে।
প্রয়াস: সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে শাল বিতরণ, বিকেল সোয়া চারটা, পূর্ব নাসিরাবাদে মরহুম সামসুল আলম চৌধুরীর বাসভবনে।
চট্টল ইয়ুথ কয়্যার: কবিতা-ছড়া প্রতিযোগিতার উদ্বোধন, বেলা তিনটা, শিল্পকলা একাডেমির শিল্পাচার্য জয়নুল গ্যালারিতে।
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি: তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন, সকাল নয়টায়, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে।
মহানগর আওয়ামী লীগ: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছালেহ জহুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, বেলা সোয়া তিনটায়, আতুরার ডিপো এলাকায় মরহুমের বাসভবন প্রাঙ্গণে।
ফুড মনস্টারস: ভোজনরসিকদের ফেসবুকভিত্তিক সংগঠন ফুড মনস্টারের প্রথম ফুড ফেস্টিভ্যালের উদ্বোধন, বেলা ১১টায়, চট্টগ্রাম শিশু একাডেমী প্রাঙ্গণে।