চট্টগ্রামে আজ
দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি: এসএমই মেলার উদ্বোধন, বেলা ১১টায়, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে।
বাংলাদেশ নারী প্রগতি সংঘ: ‘গণমাধ্যমে নারী: লিঙ্গভিত্তিক সহিংসতানির্ভর আধেয় সমীক্ষা’ গবেষণায় প্রাপ্ত তথ্য নিয়ে মতবিনিময় সভা, সকাল ১০টায়,
চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে।
চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র: ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনী, বেলা ১১টায়, বেলা ৩টায়, বিকেল ৫টায়, সন্ধ্যা ৭টায়, থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে।
চট্টগ্রাম লেডিস ক্লাব ও চট্টগ্রাম লেখিকা সংঘ: লেখিকা বেগম রুনু সিদ্দিকী স্মরণসভা, সকাল ১০টায়, লেডিস ক্লাব মিলনায়তনে।
চিটাগাং মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন: শীতার্থদের সাহায্যার্থে ব্যান্ড কনসার্ট, বেলা তিনটায়, শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে।
শিক্ষক কর্মচারী ঐক্যজোট: মিয়ানমারে গণহত্যা বন্ধ ও ময়মনসিংহের ফুলবাড়িয়ায় শিক্ষক হত্যার প্রতিবাদে মানববন্ধন, বেলা তিনটায়, চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে।