চট্টগ্রামে আজ
দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশ: ‘ইকোনমিক ট্রান্সফরমেশন অব বাংলাদেশ থ্রু ডেভেলপমেন্ট অব কমার্শিয়াল ক্যাপিটাল’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন, সকাল নয়টায়, আগ্রাবাদ বিশ্ব বাণিজ্য কেন্দ্রের বঙ্গবন্ধু হলে।
জেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়: চট্টগ্রাম জেলার নির্বাচিত শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সম্মাননা, সকাল ১০টায়, জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে।
দুর্নীতি দমন কমিশন ও মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি চট্টগ্রাম: আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা, সকাল নয়টায়, চট্টগ্রাম সার্কিট হাউসে।
শিল্পকলা একাডেমি: বিশ্বব্যাপী গণহত্যার শিকার ও নির্যাতিত মানুষের স্মরণে আলোক প্রজ্বালন, বিকেল পাঁচটায়, নগরের ফয়’স লেক বধ্যভূমিতে।
যোগ আর্ট স্পেস: ৫ম চেরাগী আর্ট শো, বিকেল চারটায়, চেরাগী পাহাড় লেনে।
কথক নাট্য সম্প্রদায়: রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাটক ‘শাস্তি’র মঞ্চায়ন, বিকেল সাড়ে চারটায়, স্টুডিও থিয়েটার হলে।
বিজয় ৭১: তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী বিজয় উৎসব, বিকেল সাড়ে পাঁচটায়, ডিসি পাহাড় প্রাঙ্গণে।
ক্লিক: ‘চট্টলার বীর সম্মাননা’ প্রদান অনুষ্ঠান, সন্ধ্যা ছয়টায়, জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্ত মঞ্চে।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়: প্রতিবন্ধী শিক্ষার্থী তাপসী দাশকে সহায়তা বিষয়ে সংবাদ সম্মেলন, বেলা তিনটায়, বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রে।
খড়িমাটি: ‘অন্যমন্ত্রের জলহাওয়া’ শীর্ষক কবি জিললুর রহমানের কবিতাসন্ধ্যা, সন্ধ্যা ছয়টায়, থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি)।
চট্টগ্রাম চিড়িয়াখানা: চিড়িয়াখানায় বাঘ-বাঘিনীর আগমন উপলক্ষে অনুষ্ঠান, বেলা ১১টায়, চট্টগ্রাম চিড়িয়াখানায়।