চট্টগ্রামে আজ
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ): সমাবেশ, বেলা তিনটায়, শহীদ মিনার প্রাঙ্গণে।
মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ: বিজয় মঞ্চে স্বাধীনতাযুদ্ধের স্মৃতিচারণা, বেলা তিনটায়, আউটার স্টেডিয়ামের বিজয় মেলার বিজয় মঞ্চে।
কনফিডেন্স সিমেন্ট: রিটেইলস সম্মেলন, সন্ধ্যা ছয়টায়, বিমানবন্দর সড়কের সিবিসি-কনফিডেন্স সিমেন্ট কনভেনশন সেন্টারে।
সরকারি কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতি: পুনর্মিলনী উদ্যাপন পরিষদের সভা, সন্ধ্যা সাতটা, দৈনিক আজাদী ভবনের চতুর্থ তলায়।
বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশন: বিশ্ব মানবাধিকার দিবস উদ্যাপন অনুষ্ঠান, সকাল নয়টায়, ধনিয়ালাপাড়ায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে।
আইন ও অধিকার সংস্থা: বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন, বিকেল চারটায়, চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে।
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট: ভ্যাট সপ্তাহ উপলক্ষে ‘রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নে ভ্যাটের গুরুত্ব শীর্ষক সেমিনার, বেলা ১১টায়, বঙ্গবন্ধু সম্মেলন কক্ষে, বিশ্ববাণিজ্য কেন্দ্র, আগ্রাবাদ।