চট্টগ্রামে আজ
জেলা প্রশাসন: বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য কুচকাওয়াজ, সকাল আটটায়, এম এ আজিজ স্টেডিয়ামে।
মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ: ‘বিজয় র্যালি’, সকাল সাড়ে নয়টা, এম এ আজিজ স্টেডিয়ামের সামনে বিজয় শিখা চত্বর থেকে।
চট্টগ্রাম সিটি করপোরেশন: বিজয় দিবস উপলক্ষে প্যারেড, কুচকাওয়াজ ও সালাম গ্রহণ, সকাল সাড়ে আটটায়, বাকলিয়া চট্টগ্রাম সিটি করপোরেশন স্টেডিয়াম।
আপনালয় আলোর ঠিকানা ও শেখ রাসেল স্মৃতি সংসদ: ‘লাল সবুজের উৎসব’, বিকেল চারটায়, পুরাতন রেলওয়ে স্টেশনে।
থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম: যুদ্ধশিশুদের নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘জন্মসাথী’-এর প্রদর্শনী, বেলা ১১টায়, থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে।
ক্বণন: ‘রক্তাক্ত জাতির পতাকা’ শিরোনামে কবিতা আবৃত্তির অনুষ্ঠান, বিকেল চারটায়, চেরাগী পাহাড়ের সুপ্রভাত স্টুডিও হলে।
সম্মিলিত আবৃত্তি জোট: ‘বিজয়ের পদাবলী’ শিরোনামে কবিতার আসর, সকাল নয়টায়, আমতল মোড়ে।
তারুণ্যের উচ্ছ্বাস: ‘যুদ্ধ জয়ের কবিতা’ শিরোনামে কবিতাপাঠের আসর, সন্ধ্যা ছয়টায়, মোমিন রোডের কার্যালয়ে।