চট্টগ্রামে আজ
চট্টগ্রাম একাডেমি: সাহিত্য ও সংস্কৃতিকর্মীদের মিলনমেলা। বিকেল সাড়ে চারটা। প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তন।
স্মার্ট হেলথ ক্লাব: অভিষেক ও পারিবারিক সন্ধ্যা। সন্ধ্যা সাতটা। সিইপিজেড ইনভেস্টরস ক্লাব মিলনায়তন।
ফেইম স্কুল অব ড্রামা অ্যান্ড মিউজিক: ছন্দে নাট্যে শারদ আবাহন উৎসব শুরু। সন্ধ্যা সাতটা। থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তন।
চট্টল ইয়ুথ কয়ার: সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন। সকাল ১০টা। চান্দগাঁও মডেল স্কুল অ্যান্ড কলেজ।
গাউসিয়া কমিটি, কোলাগাঁও শাখা: দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশন। বেলা তিনটা। পটিয়া লাখেরা উচ্চবিদ্যালয় মিলনায়তন।
চট্টগ্রাম জেলা পূজা উদ্যাপন পরিষদ: বার্ষিক প্রতিনিধিসমাবেশ। সকাল ১০টা। জে এম সেন হল।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট: দুর্গাপূজায় তিন দিন সরকারি ছুটি ঘোষণার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি। সকাল সাড়ে ১০টা। চট্টগ্রাম প্রেসক্লাব চত্বর।
কাউন্সিলর কাপ: উত্তর পতেঙ্গা ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে দ্বিতীয় কাউন্সিলর কাপ মিনি ফুটবল টুর্নামেন্ট শুরু। রাত আটটা। খেজুরতলার বালুর মাঠ।
দ্য ডেইলি স্টার : এইচএসবিসি জুনিয়র ক্লাইমেট চ্যাম্পিয়নশিপ। বিভাগীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা। নিবন্ধন সকাল সাড়ে আটটায়, চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে।