চট্টগ্রামে আজ
ফুলকি: ঋতুভিত্তিক ছোটদের সাহিত্য আসর ‘শীতের হাওয়ায় লাগল নাচন’, বেলা ১১টায়, ফুলকি প্রাঙ্গণে।
ত্রিতরঙ্গ আবৃত্তি দল: নিশাত হাসিনা শিরিনের কবিতা নিয়ে ‘কৃষ্ণ পঞ্চমীর চাঁদ’ শিরোনামে আবৃত্তি সন্ধ্যা, সন্ধ্যা ছয়টায়, ফুলকির এ কে খান মিলনায়তনে।
জাগরণ সংগীত দল: ‘যদি নীল দাও’ শিরোনামে হাসান জাহাঙ্গীরের একক সংগীতের আসর, সন্ধ্যা ছয়টায়, জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে।
থিয়েটার ক্লাব: চট্টল থিয়েটারের নাটক রাক্ষুসী-এর প্রদর্শন, সন্ধ্যা সাড়ে ছয়টায়, স্টুডিও থিয়েটার মঞ্চে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট: শিল্পী আবদুল গফুর হালির স্মরণানুষ্ঠান, বেলা তিনটায়, মোমিন রোডের কদম মোবারক ইসলামাবাদী হলে।
তারুণ্যের উচ্ছ্বাস: ত্রয়োদশ ব্যাচের সমাবর্তন, বিকেল সাড়ে পাঁচটায়, চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে।
শ্রুতি অঙ্গন: পঞ্চম বার্ষিক শাস্ত্রীয় সংগীত সম্মেলন, বিকেল পাঁচটা, মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে।
চাটগাঁ ডাইজেস্ট: ২১তম বর্ষপূর্তি উৎসব উপলক্ষে শিল্পোদ্যোক্তা সম্মাননা অনুষ্ঠান, বেলা সাড়ে তিনটায়, চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে।
চিটাগাং মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন: অষ্টম ব্যান্ড ফেস্টিভ্যাল, বেলা আড়াইটায়, ডিসি পাহাড়ের নজরুল স্কয়ারে।
নটরাজ নৃত্যাঙ্গন একাডেমি: ১৭ বছর পূর্তি উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য শ্যামা, সন্ধ্যা ছয়টায়, থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে।
ইমপ্রেশন কমিউনিকেশন লিমিটেড: চিটাগাং ফুড কার্নিভ্যাল, সকাল ১০টায়, শিশু একাডেমি প্রাঙ্গণে।
স্পিকার্স কাউন্সিল: দ্বিতীয় বছরপূর্তি অনুষ্ঠান, বেলা দুইটায়, চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহ আলম বীর উত্তম অডিটরিয়ামে।