চট্টগ্রামে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারুকলা ইনস্টিটিউট: বার্ষিক চারুকলা প্রদর্শনীর শেষ দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ছয়টায়, চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে।
লায়ন মোখলেছুর রহমান ফাউন্ডেশন (এলএমআরএফ): ইতালিয়ান ও স্প্যানিশ চিকিৎসক দলের ক্লাবফুট নিরাময় প্রকল্প পর্যবেক্ষণ নিয়ে সংবাদ সম্মেলন, বেলা ১১টায়, প্রেসক্লাব মিলনায়তনে।
সঞ্চারী নৃত্যকলা একাডেমি: অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নৃত্যানুষ্ঠান ‘নৃত্যে বিভঙ্গে’, সন্ধ্যা সাড়ে ছয়টায়, থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে।
দৈনিক আজাদী: বাংলা একাডেমি পুরস্কার পাওয়ায় শিশুসাহিত্যিক, সাংবাদিক রাশেদ রউফকে সংবর্ধনা, সন্ধ্যা সাড়ে ছয়টায়, পাঠাগার কক্ষ, দৈনিক আজাদীর ভবন, চেরাগী পাহাড়, মোমিন রোড।
চট্টগ্রাম প্রেসক্লাব: অসুস্থ সাংবাদিকদের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল, বাদ আসর, প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে।