চট্টগ্রামে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি): ৫৭তম কনভেনশন উপলক্ষে সংবাদ সম্মেলন, বেলা ১১টায়, আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সেমিনার কক্ষে।

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ: চট্টগ্রাম জেলা সম্মেলন, সকাল ১০টায়, মুসলিম ইনস্টিটিউট হলে।

বাংলাদেশ কবিয়াল সমিতি: লোককবি ও কবিয়াল স্মরণ উৎসব ও আলোচনা সভা, বেলা দুইটায়, চেরাগি পাহাড়সংলগ্ন মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী মেমোরিয়াল হলে।

চট্টগ্রাম সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ, ’৯৪ ব্যাচ: স্কুলের এসএসসি ’৯৪ ব্যাচের পুনর্মিলনী উৎসব, বেলা তিনটায়, বিদ্যালয় প্রাঙ্গণে।

প্রয়াস: সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে কম্বল বিতরণ, সকাল সাড়ে ১০টায়, ষোলোশহর ২ নম্বর গেটের বিপ্লব উদ্যান প্রাঙ্গণে।

বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র: ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৬’ শীর্ষক খসড়া বিলের ওপর মতবিনিময় সভা, বেলা তিনটায়, চট্টগ্রাম প্রেসক্লাবে।

ওয়ারলেস ঝাউতলা কলোনি উচ্চবিদ্যালয়: ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল, বিকেল চারটায়, বিদ্যালয় প্রাঙ্গণে।

টিকিট প্রিন্টিং প্রেস কলোনি হাইস্কুল: বার্ষিক পুরস্কার বিতরণী, এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সকাল আটটায়, বিদ্যালয় প্রাঙ্গণে।