চট্টগ্রামে আজ
বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট: চট্টগ্রাম চ্যাপ্টারের অভিষেক অনুষ্ঠান, সন্ধ্যা সাড়ে পাঁচটায়, চিটাগাং ক্লাবে।
চট্টগ্রাম সিটি করপোরেশন: একুশে ও আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে ১১ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, বেলা দুইটায়, মুসলিম ইনস্টিটিউট প্রাঙ্গণে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২১তম ব্যাচ ‘আমরা একুশ’: ‘মিলনমেলা ও বাংলা আমার বাংলা’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেল পাঁচটায়, শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে।
তির্যক নাট্যদল: নাট্যভাষা বাংলা আমার শিরোনামে পাঁচ দিনব্যাপী নাট্য উৎসবের দ্বিতীয় দিনে নাট্যজন সম্মিলন ও নাট্যভাবনা বিনিময়, সকাল ১০টায়, থিয়েটার ইনস্টিটিউট লেকচার মিলনায়তনে; নাট্য সংলাপ—মনোজ মিত্রের সঙ্গে মামুনুর রশীদ, বিকেল চারটায়, লেকচার মিলনায়তনে; নাটক রূপচাঁন সুন্দরীর পালা, সন্ধ্যা সাতটায়, থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে।
বিস্তার আর্ট কমপ্লেক্স: চলচ্চিত্র প্রদর্শনী, সন্ধ্যা সাতটায়, মেহেদীবাগের বিস্তার আর্ট কমপ্লেক্সে।
ঘাসফুল: শামসুন্নাহার পরাণ স্মৃতিপদক প্রদান অনুষ্ঠান, সকাল সাড়ে ১০টায়, এম এম আলী সড়কের রয়েল গার্ডেনে।