চট্টগ্রামে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা প্রশাসন: আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ছয়টায়, শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে।
চট্টগ্রাম সিটি করপোরেশন: জামালখানে দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাসের ওপর নির্মিত ম্যুরাল উদ্বোধন, সকাল ১০টায়, ডা. খাস্তগীর সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে।
বিস্তার আর্ট কমপ্লেক্স: মুক্তিযুদ্ধভিত্তিক ছবির প্রদর্শনী, সন্ধ্যা সাতটায়, মেহেদীবাগের বিস্তার কার্যালয়ে।
ফিরিঙ্গিবাজার ওয়ার্ড: শিশুকিশোরদের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, বেলা দুইটায়, অভয়মিত্র ঘাটে।
একুশ স্মরণ পরিষদ: বইমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ছোটদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সকাল নয়টায়, ডা. খাস্তগীর সরকারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে।
প্রতিভা: ছোটদের আঁকা চিত্রপ্রদর্শনী, বিকেল চারটায়, পাহাড়তলী বধ্যভূমিতে।
তির্যক নাট্য দল: নাট্যভাষা বাংলা আমার শিরোনামের নাট্যোৎসবের শেষ দিনে নাটক তরঙ্গভঙ্গ প্রদর্শনী, সন্ধ্যা সাতটায়, থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে।