চট্টগ্রামে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিলড্রেনস ফিল্ম সোসাইটি: দশম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব, সকাল ১০টা থেকে দুপুর ১২টা ও বেলা সাড়ে তিনটা থেকে সন্ধ্যা সাতটা, ফুলকির এ কে খান স্মৃতি মিলনায়তনে।
ভিওএইচএইচ (ভয়েস অব হিউম্যানিটি অ্যান্ড হোপ) ইনস্টিটিউট: প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনা মূল্যে চিকিৎসাসেবা, সকাল নয়টা থেকে বেলা একটা, হালিশহর আনন্দবাজার এলাকায়।
ক্লিক ম্যাগাজিন: ‘ক্লিক মডেল হান্ট’-এর চূড়ান্ত পর্ব, সন্ধ্যা ছয়টায়, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে।
রবীন্দ্রসংগীত সংস্থা: ‘মেঘ বলেছে যাবো যাবো’ শিরোনামে রবীন্দ্রসংগীত সন্ধ্যা, সন্ধ্যা সাতটায়, থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে।
চারুতা সংগীত একাডেমি: বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও সনদ বিতরণ, বিকেল সাড়ে চারটায়, মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে।