চট্টগ্রামে আজ
চট্টগ্রাম প্রেসক্লাব: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু উৎসব, বেলা আড়াইটায়, চট্টগ্রাম প্রেসক্লাবে।
ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল): বার্ষিক গ্রন্থ প্রদর্শনীর উদ্বোধন, বিকেল চারটায়, স্টুডিও থিয়েটার মিলনায়তনে।
আমরা ক’জন মুজিব সেনা, চট্টগ্রাম মহানগর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান, বিকেল চারটায়, চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে।
বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন: বার্ষিক সাধারণ সভা, সকাল ১০টায়, মোমিন রোডের মৈত্রী ভবন মিলনায়তনে।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, সকাল ১০টায়, নিউমার্কেট এলাকার দোস্ত বিল্ডিং কার্যালয়ে।
অবসর সাংস্কৃতিক গোষ্ঠী: ‘বঙ্গবন্ধুকে নিবেদিত সাহিত্য আড্ডা’, বিকেল সাড়ে পাঁচটায়, চেরাগী মোড়ের টেস্ট টিজ রেস্তোরাঁয়।