চট্টগ্রামে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি: চলতি বছরের কর্মসূচি নির্ধারণে প্রস্তুতি সভা, সন্ধ্যা ছয়টায়, মোমিন রোডের বঙ্গবন্ধু ভবনের তৃতীয় তলায়।

কথক থিয়েটার: নাট্যব্যক্তিত্ব শোভনময় ভট্টাচার্যের প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা, সন্ধ্যা সাড়ে ছয়টায়, শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে।

তালীমূল কুরআন কমপ্লেক্স: দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা ও জঙ্গিবাদী তৎপরতার প্রতিবাদে মানববন্ধন, সকাল ১০টায়, চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে।

ব্রাইট বাংলাদেশ ফোরাম ও সিটি লিগ্যাল সার্ভিস নেটওয়ার্ক: বইয়ের মোড়ক উন্মোচন, বেলা আড়াইটায়, লালখান বাজার ইস্পাহানি মোড়ে পিটস্টপ রেস্টুরেন্টে।