চট্টগ্রামে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৃষ্টি: ‘আজ হাতে হাত মিললে, বাধার দরজা খুলবেই’ শীর্ষক ষষ্ঠ জাতীয় বিতর্ক উৎসবের উদ্বোধন, বেলা আড়াইটায়, থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে।
টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন: অভিষেক ও প্রীতি সম্মিলন, সন্ধ্যা সাতটায়, আগ্রাবাদের হোটেল অ্যামব্রোশিয়ায়।
চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ): একুশে পদক পাওয়ায় ইমেরিটাস অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, ছড়াকার সুকুমার বড়ুয়া, ওস্তাদ আজিজুল ইসলাম এবং কবি ও সাংবাদিক আবুল মোমেনকে সংবর্ধনা, সকাল দশটা, ১৬ জামাল খান সড়কের রোকসানা মঞ্জিলের ষষ্ঠ তলায় সিআইইউ মিলনায়তনে।
বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, চট্টগ্রাম কেন্দ্র: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী, জাতীয় শিশু দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, সন্ধ্যা সাড়ে ছয়টায়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে।
চট্টগ্রাম একাডেমি: চার দিনব্যাপী স্বাধীনতার বইমেলার উদ্বোধন, বিকেল পাঁচটায়, ডিসি হিল প্রাঙ্গণে।