চট্টগ্রামে আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এএফসি হেলথ লিমিটেড: এএফসি হেলথ ফরটিস হার্ট ইনস্টিটিউটের কার্যক্রম শুরু উপলক্ষে মেজবান, সন্ধ্যা সাড়ে সাতটায়, জিইসি কনভেনশন সেন্টারে।
চট্টগ্রাম সিটি করপোরেশন: গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, সকাল ১০টায়, জাকির হোসেন রোডের বধ্যভূমি স্মৃতিস্তম্ভে।
চট্টগ্রাম একাডেমি: স্বাধীনতা দিবস উপলক্ষে ‘মুক্তিযুদ্ধের পটভূমি ও সমকালীন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা, বিকেল সাড়ে পাঁচটায়, ডিসি হিল চত্বরে।
বিস্তার: তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ পরিচালিত প্রামাণ্যচিত্র মুক্তির কথা ও প্রসূন রহমানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ফেরার প্রদর্শনী, সন্ধ্যা সাড়ে ছয়টায়, মেহেদীবাগে বিস্তার চিটাগং আর্টস কমপ্লেক্সে।