চট্টগ্রামে আজ
বাংলাদেশ রসায়ন সমিতি: ৩৮তম বার্ষিক সম্মেলন, সকাল ১০টায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অডিটরিয়ামে।
ফ্রোবেল একাডেমি: শিক্ষক প্রশিক্ষণ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠান, বিকেল চারটায়, কাজীর দেউড়ির ব্র্যাক লার্নিং সেন্টারে।
শতবর্ষ পূর্তি উদ্যাপন পরিষদ: পূর্ব ষোলশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে শোভাযাত্রা, সকাল নয়টায়, বিদ্যালয় প্রাঙ্গণ থেকে।
প্রকৃতি: প্রকৃতি ও প্রকৃতি সংরক্ষণ-বিষয়ক পত্রিকা প্রকৃতি-এর প্রকাশনা উৎসব, বিকেল পাঁচটায়, চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়: অর্থনীতি বিভাগের ১০ বছর পূর্তি অনুষ্ঠান, বেলা ১১টায়, বিশ্ববিদ্যালয়ের আন্দরকিল্লার হাজারী গলির ক্যাম্পাসে।
সেক্টর কমান্ডারস ফোরাম: স্বাধীনতা দিবসের আলোচনা সভা, বিকেল চারটায়, দোস্ত বিল্ডিংয়ের অস্থায়ী কার্যালয়ে।
ফেইম নাট্যকলা: নওকর শয়তান মালিক হয়রান নাটকের ১৬তম মঞ্চায়ন, সন্ধ্যা সাতটায়, থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি)।
ইসলামি ব্যাংক হাসপাতাল, আগ্রাবাদ, চট্টগ্রাম: ইসলামি ব্যাংক হাসপাতাল, আগ্রাবাদ, চট্টগ্রামের উদ্বোধন, সকাল ১০টায়, ধ্রুবতারা কনভেনশন হলে (বনানী কমপ্লেক্সের বিপরীতে)।
চাটগাঁইয়্যা নওজোয়ান: প্রতিবন্ধী ব্যক্তিদের সাহায্যার্থে স্বাধীনতা কনসার্ট, বেলা তিনটায়, বাওয়া স্কুল মাঠে।