চট্টগ্রামে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা শিল্পকলা একাডেমী: ১৬ দিনব্যাপী নাট্য উৎসবের উদ্বোধন। বিকেল পাঁচটা। শিল্পকলা একাডেমী মিলনায়তন।
বাতিঘর: ‘আমার জীবন আমার রচনা’ শিরোনামের অনুষ্ঠানে পাঠকের মুখোমুখি হবেন মুহম্মদ জাফর ইকবাল। সন্ধ্যা সাতটা ৩০ মিনিট। প্রেসক্লাব ভবনের গ্রন্থবিপণি বাতিঘর।
কথক নাট্য সম্প্রদায়: নাটক মুচিরামের গুড়-এর প্রদর্শনী। সন্ধ্যা সাতটা। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি)।
চ্যানেল আই: ১৬ বছরে পদার্পনে ১২ দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী উৎসব। সকাল ১০টা। ডিসি হিল পার্ক।
প্রমা আবৃত্তি সংগঠন: ‘লেখক সান্নিধ্যে এক বেলা’ শিরোনামের অনুষ্ঠানে পাঠকের সঙ্গে মতবিনিময় করবেন কথাসাহিত্যিক হায়াত মাহমুদ, মুহম্মদ জাফর ইকবাল, আলী ইমাম, ওমর কায়সার ও রাশেদ রউফ। বেলা ১১টা। শিল্পকলা একাডেমীর আর্ট গ্যালারি।
খেলাঘর, চট্টগ্রাম মহানগর: সাবেক সাধারণ সম্পাদক রিপন বড়ুয়া স্মরণে সভা। বিকেল চারটা। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) সেমিনার হল।
চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতি: ঈদ পুনর্মিলনী অ্যাকটিভ দাবা প্রতিযোগিতা। সকাল নয়টা। সিজেকেএস প্যাভিলিয়ন ভবন।
লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ: কার্যনির্বাহী কমিটির সভা। বিকেল তিনটা। দলীয় কার্যালয়।
সর্বজনীন বৌদ্ধবিহার: কঠিন চীবরদান উৎসব। জেএম সেন হল প্রাঙ্গণ।
খায়রুজ্জামান চৌধুরী ফাউন্ডেশন: ষষ্ঠ ও অষ্টম শ্রেণীর মেধাবৃত্তি পরীক্ষা। সকাল নয়টা থেকে ১২টা। ফটিকছড়ি উপজেলার ধর্মপুর কমলকৃষ্ণ বালিকা উচ্চবিদ্যালয় ও ধর্মপুর মানদাময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
পিপিলিকা বাংলা উৎসব: শব্দকল্পদ্রুম নামে স্কুলভিত্তিক বাংলা বানান প্রতিযোগিতা ও উৎসব, বিকেল চারটা, সেন্ট প্ল্যাসিড্স্ উচ্চবিদ্যালয়ে।