চট্টগ্রামে আজ
নিরাপদ সড়ক চাই: জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতে প্রকাশনা পথ-এর মোড়ক উন্মোচন, বেলা ১১টায়, প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে। শোভাযাত্রা, বেলা তিনটায়, জমিয়তুল ফালাহ মসজিদের পশ্চিম গেট।
শিল্পকলা একাডেমী: নাট্য উৎসবে ষষ্ঠ দিনে প্রদর্শিত হবে থিয়েটার ওয়ার্কশপের নাটক অন্তর্দাহ।
জাতীয় শ্রমিক লীগ: ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রমিকসমাবেশ, বেলা তিনটায়, শহীদ মিনার চত্বরে।
আলকরন নূর আহমদ সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়: চট্টগ্রাম পৌরসভার চেয়ারম্যান নূর আহমদের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণানুষ্ঠান। বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তন।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র: প্রতিষ্ঠাতা প্রয়াত তিন নেতার স্মরণসভা, পাহাড়তলী রেলওয়ে ক্লাবের এম এস হক মিলনায়তনে।
এক্স ক্যাডেটস অব বাংলাদেশ মেরিন একাডেমি: বিভিন্ন দাবিতে মানববন্ধন, সকাল ১০টায়, আগ্রাবাদ সিজিএ বিল্ডিং-১-এর সামনে।