চট্টগ্রামে আজ
শিল্পকলা একাডেমী: নাট্য উৎসবের নবম দিনে গণায়ন নাট্য সম্প্রদায়ের নাটক মুক্তধারার মঞ্চায়ন। সন্ধ্যা সাতটায়। শিল্পকলা একাডেমী মিলনায়তনে।
পল্লী বিদ্যুতায়ন বোর্ড: ঝুলনপোল ও মিজিগ্রামে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সকাল ১০টায়। মিরসরাই, চট্টগ্রামে।
চট্টগ্রাম প্রেসক্লাব: বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী। বেলা সাড়ে ১১টায়। ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে।
সদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদ: তবলাগুরু পণ্ডিত বিজন কুমার চৌধুরী স্মরণে শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান। সন্ধ্যা সাতটায়। থিয়েটার ইনিস্টিটিউটের লেকচার থিয়েটারে।
সাদার্ন ইউনিভার্সিটি: সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে বিদায়ী স্নাতক শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে ছয়টায়। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে।
নোয়াপাড়া কলেজ: নবীনবরণ ও অভিভাবক সমাবেশ। বেলা ১১টায়। কলেজ মিলনায়তনে।
থ্যাংকস: স্বেচ্ছাসেবী সংগঠন থ্যাংকসের ‘ক্লিন আপ দ্য সি শোর’ নামের কর্মসূচি। বেলা দুইটা থেকে বিকেল চারটায়। পতেঙ্গা সমুদ্রসৈকতে।