চট্টগ্রামে আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবার পরিকল্পনা সমিতি: সাধারণ সভা। বিকেল চারটা। চট্টগ্রাম প্রেসক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তন।
শিল্পকলা একাডেমী: নাট্য উৎসবের ১৪তম দিনে প্রতিনিধি নাট্য সম্প্রদায়ের নাটক সলিউশন এক্স। সন্ধ্যা সাতটা। শিল্পকলা একাডেমী মিলনায়তন। গণায়ন নাট্য সম্প্রদায়ের মুক্ত নাটক সন্ধ্যা ছয়টা। দীপংকর দের একক গান। সন্ধ্যা সাড়ে ছয়টা। শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চ।
চিটাগাং সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ: উদ্বোধনী অনুষ্ঠান। বেলা তিনটা। জামালখানের চিটাগাং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়, রোখসানা মঞ্জিল, পঞ্চম তলার মিলনায়তন।
বঙ্গবন্ধু স্মৃতি সংসদ উত্তর ও মহানগর শাখা: প্রয়াত জননেতা এম এ ওহাব স্মরণে সভা। বিকেল পাঁচটা। দোস্ত বিল্ডিংয়ের চতুর্থ তলায় সংগঠনের কার্যালয়।
আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদ: স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। বেলা একটা। জেলা আইনজীবী সমিতি মিলনায়তন।