চট্টগ্রামে আজ
শিল্পকলা একাডেমী: নাট্য উৎসবের ১৫তম দিনে মঞ্চস্থ হবে তির্যক নাট্যগোষ্ঠীর নাটক নন্দনপুরের মেলায় একজন কমলা সুন্দরী ও একটি বাঘ আসে। সন্ধ্যা সাতটা। শিল্পকলা একাডেমী মিলনায়তন। বোধন আবৃত্তি পরিষদের বৃন্দ আবৃত্তি। সন্ধ্যা ছয়টা। প্যান্টোমাইম মুভমেন্টের মূকাভিনয়। সন্ধ্যা সাড়ে ছয়টা। লোক থিয়েটারের মুক্ত নাটক। সন্ধ্যা পৌনে সাতটা। শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চ।
ছায়াপথ: ‘বিশ্ব মানবের শ্রেষ্ঠতম সম্পদ শিক্ষা’ শিরোনামের আলোচনা সভা। কৃতী শিক্ষার্থী, গুণীজন সংবর্ধনা। বিকেল চারটা। পাঁচলাইশ, মুরাদপুরের এলজিইডি মিলনায়তন।
হোটেল পেনিনসুলা: হেলোইন নাইট। রাত আটটা। জিনিয়া রেস্টুরেন্ট, লেভেল ২।
স্কুল অব কমিউনিকেশন: মৌলিক গানের অনুষ্ঠান ‘গ্রে টিউন’, বিকেল পাঁচটা। নন্দনকাননের ফুলকি মিলনায়তন।
বাংলাদেশ স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন: স্বাস্থ্য সহকারীদের টেকনোলজিস্ট পদমর্যাদা দেওয়ার দাবিতে আলোচনা সভা। বেলা দুইটা। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের হলরুম।
পরিবার পরিকল্পনা সমিতি: চট্টগ্রাম শাখার বার্ষিক সাধারণ সভা। সকাল নয়টা। চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তন।
প্রণব মঠ: দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন। দিনব্যাপী অনুষ্ঠান। জে এম সেন হল।
সুলতানুল আরেফিন বিদ্যানিকেতন: পিএসসি ও জেএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা। বিকেল চারটা। বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগরে বিদ্যালয় প্রাঙ্গণ।
উত্তর সর্তা সমিতি: স্বাস্থ্য ক্যাম্প ও দুস্থদের সেলাই মেশিন, টিন ও ভ্যানগাড়ি বিতরণ। সকাল ১০টা। উত্তর সর্তা গ্রামের দরগাহ উচ্চবিদ্যালয় মাঠ।
নানুপুর ইউনিয়ন বিএনপি: পরিচিতি সভা। বেলা তিনটা। রয়েল কমিউনিটি সেন্টার।
খড়িমাটি: কবি রহমান হেনরীর কাব্যগ্রন্থ প্রণয় সম্ভার-এর ওপর আলোচনা সভা ও কবিতা পাঠ। সন্ধ্যা ছয়টায়। থিয়েটার ইনস্টিটিউটের আর্ট গ্যালারিতে।