চট্টগ্রামে আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ: আখতারুজ্জামান চৌধুরী বাবুর স্মরণসভা, বেলা তিনটায়, চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে।
ফেইম স্কুল অব ড্রামা অ্যান্ড মিউজিক: নওকর শয়তান মালিক হয়রান নাটকের মঞ্চায়ন, বিকেল পাঁচটা ও সন্ধ্যা সোয়া সাতটায়, থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে।
চট্টগ্রাম আইনজীবী পরিষদ: বিজয়া সম্মিলন, বিকেল পাঁচটায়, জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে।
যুব রেড ক্রিসেন্ট: কমার্স কলেজ ইউনিটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, সকাল নয়টা থেকে বেলা তিনটায়, সরকারি কমার্স কলেজ প্রাঙ্গণে।
চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা: বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে সংবাদ সম্মেলন, দুপুর ১২টায়, এম এ আজিজ স্টেডিয়ামের কার্যালয়ে।