চট্টগ্রামে আজ
প্রমা আবৃত্তি সংগঠন: দুই যুগ পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠান শুরু, বিকেল চারটায়, চট্টগ্রাম শিল্পকলা একাডেমী মিলনায়তনে।
জাতীয় পেশাজীবী লীগ: চট্টগ্রাম উত্তর জেলার কনভেনশন, সকাল নয়টায়, চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টস (বিটা): সেভ দ্য চিলড্রেনের শিশুদের জন্য জাতীয় করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটির খসড়া নিয়ে পরামর্শক সভা, সকাল নয়টা থেকে বেলা দুইটা। ইছামতী হল, হোটেল আগ্রাবাদে।
চিটাগাং ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন: আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শুরু, বেলা তিনটায়, চট্টগ্রাম শিল্পকলা একাডেমীতে।
প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল: বিজ্ঞান মেলা শুরু, সকাল নয়টায়, পাঁচলাইশের এ লেভেল ক্যাম্পাসে।
কোয়ান্টাম ফাউন্ডেশন: চট্টগ্রাম সেন্টারের উদ্যোগে সাফল্যের নেপথ্যে শক্তি শীর্ষক ওয়ার্কশপ, সকাল নয়টায়, জিইসি কনভেনশন সেন্টারে।