চট্টগ্রামে আজ
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ: শেখ রাসেল এভিয়ারি অ্যান্ড ইকো পার্ক উদ্বোধনী অনুষ্ঠান। দুপুর আড়াইটা। রাঙ্গুনিয়া।
ডি স্প্রাখে ও জার্মান ভাষা শিক্ষাকেন্দ্র: জার্মানিতে উচ্চশিক্ষা, বৃত্তি এবং স্টুডেন্ট ভিসার নতুন নিয়মাবলি নিয়ে নিবন্ধিত শিক্ষার্থীদের সঙ্গে দূতাবাস কর্মকর্তার মতবিনিময়, বিকেল পাঁচটায়, জামাল খান ডি স্প্রাখে কার্যালয়ে।
চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র: মাসিক চলচ্চিত্র অধিবেশন। বেলা ১১টা। থিয়েটার ইনস্টিটিউট।
ক্বণন আবৃত্তি অঙ্গন: কর্মশালার উদ্বোধন, সনদ বিতরণ ও আবৃত্তি সন্ধ্যা। বিকেল চারটা। চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তন।
চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ): নবাগত ও গ্র্যাজুয়েটদের অভ্যর্থনা। সন্ধ্যা সাড়ে ছয়টা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তন।
চট্টগ্রাম ফার্নিচার মেলা: পাঁচ দিনব্যাপী ফার্নিচার মেলার উদ্বোধন। সকাল ১০টা। জিইসি কনভেনশন মিলনায়তন।
চট্টগ্রাম ফুটবল রেফারি সমিতি: কার্যনির্বাহী কমিটির সভা। সন্ধ্যা ছয়টা। এম এ আজিজ স্টেডিয়াম কার্যালয়।