চট্টগ্রামে আজ থেকে আবাসন মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে আজ বুধবার থেকে শুরু হচ্ছে চার দিনের নবম বিডি-রেড আবাসন মেলা। বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম।মেলার আয়োজন করেছে বাংলাদেশ রিয়েল এস্টেট ডাইরেক্টরি (বিডি-রেড)। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এদিকে মেলা উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রা চট্টগ্রাম প্রেসক্লাব থেকে শুরু হয়ে ডিসি হিলে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা উদ্বোধন করেন প্রেসক্লাব সভাপতি আবু সুফিয়ান। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: বিডি-রেডের প্রধান নির্বাহী মো. ইয়াছিন খান, গণমাধ্যম পরিচালক শামীম রহমান, নজরুল ইসলাম, আমজাদ হোসেন প্রমুখ। এ ছাড়াও শোভাযাত্রায় বিভিন্ন আবাসনপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।