চট্টগ্রামে আজ থেকে বৈজ্ঞানিক সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে আজ বুধবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী বৈজ্ঞানিক সম্মেলন। নগরের হোটেল আগ্রাবাদে সম্মেলনের আয়োজন করেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করবেন পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম।গতকাল মঙ্গলবার সকালে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস মাহফুজুল বারী। সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্মেলনে ভারত, পাকিস্তান, ডেনমার্ক, হংকং প্রভৃতি দেশের গবেষক ও বিজ্ঞানীরা তাঁদের গবেষণালব্ধ প্রবন্ধ উপস্থাপন করবেন।