চট্টগ্রামে আজ থেকে রপ্তানি মেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বুধবার থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলা। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রথমবারের মতো এ মেলার আয়োজন করছে। নগরের হালিশহর আবাহনী মাঠে সকালে মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ৩১ ডিসেম্বর পর্যন্ত রপ্তানি মেলা চলবে। এতে রপ্তানি জোনসহ বিভিন্ন পণ্যের আলাদা জোন থাকবে। মেলায় প্রবেশমূল্য ধরা হয়েছে ১০ টাকা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। মেলা কমিটি জানিয়েছে, মেলা চলাকালে দর্শকদের বিনোদনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান, জাদু, শিশু পার্কসহ প্রতিদিন র্যাফেল ড্রয়ের
আয়োজন থাকবে। এ ছাড়া মেলা চলার সময় চট্টগ্রামের উন্নয়ন ও বেসরকারি খাত বিষয়ে বেশ কয়েকটি সেমিনার ও
গোলটেবিল আলোচনারও আয়োজন করা হবে।