প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্দরনগর চট্টগ্রামে আজ মঙ্গলবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠন নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা, খাবার উৎসব, সুন্দরবনের পক্ষে ভোট সংগ্রহ ইত্যাদি। হোটেল আগ্রাবাদ: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে হোটেল আগ্রাবাদ কর্তৃপক্ষ বেলা ১১টায় শোভাযাত্রা বের করবে। এ ছাড়া তারা ‘ফুড ফেস্টিভ্যালের’ আয়োজন করেছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে হোটেল মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ওয়েল পার্ক রেসিডেন্স: ওয়েল পার্ক রেসিডেন্স কর্তৃপক্ষ সকাল সাড়ে নয়টায় শোভাযাত্রা এবং সকাল ১০টায় নগরের জিইসি মোড়ে আলোচনা সভার আয়োজন করেছে। এতে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র মন্জুর আলম। অনুষ্ঠান সহযোগিতায় রয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।