চট্টগ্রামে আজ পোশাক শ্রমিকদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়ামে আজ শুক্রবার তৈরি পোশাকশ্রমিকদের দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত হবে। এতে চট্টগ্রামের তৈরি পোশাক কারখানাগুলোয় কর্মরত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেবে। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) দ্বিতীয়বারের মতো চট্টগ্রামে এ মেলার আয়োজন করছে।সকাল ১০টায় পোশাকশ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হবে মেলা। মেলায় প্রধান অতিথি থাকবেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি থাকবেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী।গতকাল বৃহস্পতিবার নগরে বিজিএমইএ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী।