চট্টগ্রামে আজ বিএনপিরসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করাসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রাম নগর বিএনপি আজ সোমবার দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে মিছিল-সমাবেশ করবে। নগরের ১১ থানা এবং ৪১ ওয়ার্ডের নেতা-কর্মীদের বিকেল তিনটার মধ্যে সমাবেশে উপস্থিত হতে বলা হয়েছে।
দলীয় সূত্র জানায়, আজকের সমাবেশ থেকে গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তি, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, চট্টগ্রামে শহর রক্ষা বাঁধ ও নিরবচ্ছিন্ন গ্যাস সংযোগের দাবি জানানো হবে।