চট্টগ্রামে আজ মাদকবিরোধী কনসার্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ফয়’স লেক পার্কে আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হবে ‘বাংলালিংক-প্রথম আলো মাদকবিরোধী কনসার্ট’। অনুষ্ঠানে দেশের খ্যাতনামা সংগীত ও অভিনয় তারকারা এক মঞ্চে দাঁড়িয়ে মাদককে ‘না’ বলার জন্য সবাইকে আহ্বান জানাবেন। কনসার্টে গান করবেন আসিফ, ন্যান্সি ও রিংকু। উপস্থিত থাকবেন অভিনেতা সাজু খাদেম ও অভিনেত্রী নিপুণ। এ ছাড়া, দেশের জনপ্রিয় ব্যান্ড এলআরবি ও চিরকুটের পরিবেশনাও থাকবে।