চট্টগ্রামে আজকের নির্ধারিত পরীক্ষা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের ডাকা হরতাল সত্ত্বেও চট্টগ্রাম মহানগর ও জেলায় আজকের নির্ধারিত প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা হবে। পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকায় তা স্থগিত করা হয়নি বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা।
জেলা জামায়াতও গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাকে হরতালের আওতামুক্ত বলে ঘোষণা দিয়েছে। গতকাল শনিবার নাসরিন সুলতানা বলেন, আগামীকাল (আজ রোববার) বাংলা পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা আছে। যেহেতু এ পরীক্ষাকে হরতালের আওতামুক্ত রাখা হয়েছে, তাই পরীক্ষা স্থগিত করা হচ্ছে না। নির্ধারিত সময়েই পরীক্ষা শুরু হবে। প্রসঙ্গত, এবার চট্টগ্রাম জেলায় ৩৩০টি পরীক্ষাকেন্দ্র্রে প্রাথমিক শিক্ষা সমাপনীতে পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৩৯ হাজার ৫৫৪ জন। আর ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে ২৬ হাজার ৮৭ জন পরীক্ষার্থী।