চট্টগ্রামে আঞ্চলিক গণিত উৎসব আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবের চট্টগ্রাম অঞ্চলের প্রতিযোগিতা আজ শুক্রবার নগরের সেন্ট প্লাসিড স্কুলে অনুষ্ঠিত হবে। এতে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ১০০ শিক্ষার্থী চারটি বিভাগে অংশ নেবে।সকাল সাড়ে আটটায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করবেন সেন্ট প্লাসিড স্কুলের শিক্ষক ব্রাদার মন্ত্রজয় ত্রিপুরা। দিনব্যাপী এই উৎসবে রয়েছে আলোচনা, গণিত নিয়ে মজার তথ্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সহযোগিতা করছে প্রথম আলো বন্ধুসভা। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সকাল সাড়ে আটটার মধ্যে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পোশাক পরে অনুষ্ঠানস্থলে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।