চট্টগ্রামে আঞ্চলিক পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি শিল্প গ্রুপের চেয়ারম্যানকে জড়িয়ে মিথ্যা প্রতিবেদন প্রকাশের অভিযোগে চট্টগ্রাম থেকে প্রকাশিত আঞ্চলিক দৈনিক আমাদের চট্টগ্রাম পত্রিকার সম্পাদক মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলমের আদালতে মামলাটি করেন পিএইচপি গ্রুপের মানবসম্পদ বিভাগের নির্বাহী কর্মকর্তা নাঈম সরোয়ার। আদালত অভিযোগ আমলে নিয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সমন জারি করেন।
বাদীর আইনজীবী তপন দাশ জানান, গত ১৭ সেপ্টেম্বর আমাদের চট্টগ্রাম পত্রিকায় ‘জাল দলিল সৃজন, ভূমিদস্যুতায় পিএইচপির চেয়ারম্যান সুফি মিজানুর রহমানসহ ৩৪ জনের বিরুদ্ধে পরোয়ানা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এতে পিএইচপির চেয়ারম্যানসহ গ্রুপের ২০০ কোটি টাকার সম্মানহানি হয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে।
জানতে চাইলে আমাদের চট্টগ্রাম পত্রিকার সম্পাদক মিজানুর রহমান চৌধুরী গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আদালতের আদেশ ও কাগজপত্রের ভিত্তিতে প্রতিবেদনটি করা হয়েছে। তাঁর পত্রিকায় কোনো ভুল সংবাদ প্রকাশিত হয়নি।