চট্টগ্রামে আট কেজি গাঁজা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামগামী মহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে আট কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে ট্রেনটি পৌঁছানোর পর একটি কোচের আসন থেকে এই গাঁজা উদ্ধার করা হয়। তবে এ অভিযানে কাউকে গ্রেপ্তার করা যায়নি। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিবের নেতৃত্বে পুলিশ গোধূলি ট্রেনের ‘ত’ নম্বরের কোচে অভিযান চালায়।