চট্টগ্রামে আট ব্লগারের বিরুদ্ধে মামলা পরে খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ এনে আট ব্লগারের বিরুদ্ধে চট্টগ্রামের একটি আদালতে মামলা দায়ের করা হলে বিচারক তা খারিজ করে দেন। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. হাসানুল ইসলামের আদালতে মামলাটি করা হয়। নগরের টেরিবাজারের একজন ব্যবসায়ী বাদী হয়ে মামলাটি করেন। বাদীর আইনজীবী আবু তাহের প্রথম আলোকে বলেন, ‘ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছেন। এতে একজন ধর্মপ্রাণ মানুষ হিসেবে বাদীর ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। এ কারণে দণ্ডবিধির ২৯৫ (ক) ধারায় মামলাটি করা হয়।’ আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল বুধবার দুপুরে মামলার অভিযোগ দাখিলের পর বিচারক বাদীর জবানবন্দি নেন। এরপর বিকেলে মামলাটি দণ্ডবিধির ২০৩ ধারায় খারিজ করে দেওয়া হয়।