চট্টগ্রামে আট লাখ টাকার সেগুন কাঠ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাকলিয়া থানার বলিরহাট এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রায় আট লাখ টাকা মূল্যের সেগুন কাঠ আটক করা হয়েছে। চট্টগ্রাম উত্তর বন বিভাগ পরিচালিত এ অভিযানে সহযোগিতা করে পুলিশ ও র‌্যাব।বন বিভাগ সূত্রে জানা যায়, বলিরহাট এলাকার একটি করাতকলে অভিযান চালিয়ে প্রায় ৫০০ ঘনফুট সেগুন কাঠ আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক আনোয়ার হোসেন সরকার প্রথম আলোকে বলেন, ‘আমরা আটক কাঠ কালুরঘাট বন বিভাগের সরকারি ডিপোতে জমা রেখেছি। এ ব্যাপারে বন আইনে মামলার প্রস্তুতি চলছে।’