চট্টগ্রামে আট শিবির কর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের কোতোয়ালি থানার চকবাজার এলাকায় চক সুপার মার্কেটে ভাঙচুরের ঘটনায় ইসলামী ছাত্রশিবিরের আট কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে ঘটনাস্থল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার আট ব্যক্তি হলেন: রিয়াজ উদ্দিন (১৮), মুজিবুর রহমান (২৪), নূরুল মোস্তাকিন (১৯), মুহসীন (২২), আবদুর রহিম (২১), মঈন উদ্দিন (২১), মিজানুর রহামন (৩২) ও আনোয়ারুল করিম (৩২)। এ ঘটনায় চক সুপার মার্কেটের ব্যবসায়ী আবদুর রশিদ বাদী হয়ে কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেছেন। ওই মামলায় এই আটজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিবিরকর্মীরা মার্কেটের সাত-আটটি দোকান ভাঙচুর করেন। ওই সময় ঘটনাস্থল থেকে আমরা আটজনকে গ্রেপ্তার করি।