চট্টগ্রামে আটক মাদক বিক্রেতাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে পুলিশের ওপর হামলার চেষ্টা চালিয়ে আটক মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছে সহযোগীরা। গতকাল বুধবার নগরের বরিশাল কলোনিতে নগর গোয়েন্দা পুলিশ অভিযান চালাতে গেলে এ ঘটনা ঘটে।
পরে পুলিশ পাঁচটি কিরিচ, ৩০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করে। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার বলেন, বরিশাল কলোনিতে ফেনসিডিল বিক্রি চলছে—এমন খবরের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে সুজনকে আটক করে। এ সময় তাঁর সহযোগীরা বিষয়টি টের পেয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা চালিয়ে সুজনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় শাহিন ও হেলালকে কিরিচসহ আটক করা হয়। তাঁদের অন্য সহযোগীরা পালিয়ে যায়। গোয়েন্দা পুলিশের এসআই সন্তোষ চাকমা জানান, জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন, তাঁরা দীর্ঘদিন ফেনসিডিল বিক্রি করে আসছিলেন।