চট্টগ্রামে আটটি ওষুধের দোকানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের মেহেদীবাগ এলাকার একটি ওষুধের দোকানে পুলিশের সহায়তায় গতকাল অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত l ছবি: প্রথম আলো
চট্টগ্রাম নগরের মেহেদীবাগ এলাকার একটি ওষুধের দোকানে পুলিশের সহায়তায় গতকাল অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত l ছবি: প্রথম আলো

অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ, ফুড সাপ্লিমেন্ট, ফিজিশিয়ান স্যাম্পল ও ভারতীয় ওষুধ বিক্রির দায়ে চট্টগ্রাম নগরের আটটি দোকানকে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন। এ সময় উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন চট্টগ্রামের ওষুধ তত্ত্বাবধায়ক মুহসীনিন মাহবুব।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন বলেন, আটটি দোকানকে মোট ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। মেডিকেয়ার ফার্মেসিকে ১৫ হাজার টাকা, এস ড্রাগ হাউসকে পাঁচ হাজার টাকা, কিউ পি ফার্মেসিকে দুই হাজার টাকা, সিবলি ফার্মেসিকে আট হাজার টাকা, মেসার্স জামালখান ফার্মেসিকে পাঁচ হাজার, মেসার্স ফার্মেডিককে ৫০০ টাকা, কম্বাইন্ড ফার্মেসিকে পাঁচ হাজার টাকা ও সেবা ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।