চট্টগ্রামে আটটি বিলবোর্ড উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের জামালখান ও চকবাজার এলাকায় অভিযান চালিয়ে আটটি বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে। অভিযানে বিলবোর্ড নিয়ন্ত্রণকারী ছয়টি প্রতিষ্ঠানকে ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল বুধবার চট্টগ্রাম সিটি করপোরেশন ও নগর পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। এই অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আছিয়া খাতুন।
সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জামালখান এলাকায় অভিযান চালিয়ে ছয়টি বিলবোর্ড ও চকবাজারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে দুটি বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে।
এ সময় অবৈধ বিলবোর্ড স্থাপনের দায়ে প্রাচী অ্যাডকে ৩০ হাজার টাকা, অ্যাড গার্ডেনকে আট হাজার, অ্যাডওয়ে পাবলিসিটিকে ১০ হাজার, শফি আর্টসকে আট হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া আরও দুটি বিলবোর্ড প্রতিষ্ঠানকে পাঁচ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।