চট্টগ্রামে আদালত থেকে আসামির পলায়ন, দুই পুলিশ সদস্য বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে আদালতের এজলাস কক্ষ থেকে গতকাল সোমবার এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটে।সাময়িক বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্য হলেন সাধন কান্তি দাস ও ভুবন চন্দ্র দেবনাথ। তাঁরা চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের আসামিদের তদারকের দায়িত্বে ছিলেন।