চট্টগ্রামে আনন্দ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল থাকায় চট্টগ্রামে আনন্দ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ।
গতকাল মঙ্গলবার সকালে নগরের প্রেসক্লাব থেকে মিছিল বের করে গণজাগরণ মঞ্চ। মিছিল শেষে চেরাগী পাহাড় মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সদস্যসচিব চন্দন দাশ ও সমন্বয়ক শরীফ চৌহান।
সমাবেশে বক্তারা বলেন, জাতি প্রত্যাশিত রায় পেয়েছে। মীর কাসেম আলী ডালিম হোটেল দখল করে নির্যাতন কেন্দ্র বানিয়েছিলেন। সেই ভবনটি অধিগ্রহণ করে মুক্তিযুদ্ধে বাঙালি নির্যাতনের স্মৃতিচিহ্ন সংরক্ষণের দাবি জানান বক্তারা।
রায়ের পর মিষ্টি বিতরণ করেন গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা।
এদিকে মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিটও আনন্দ মিছিল বের করে। প্রেসক্লাব চত্বর থেকে শুরু হওয়া মিছিলে নেতৃত্ব দেন কমান্ডার মো. সাহাব উদ্দিন। মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্র চট্টগ্রামের মহাসচিব ফাহিম উদ্দিন।