চট্টগ্রামে আন্তধর্মীয় কৃতজ্ঞতার প্রার্থনা ও আনন্দোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদার তেরেসাকে পোপ ফ্রান্সিস কর্তৃক স্বর্গ-সাধ্বী ঘোষণা দেওয়া উপলক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামে আন্তধর্মীয় কৃতজ্ঞতার প্রার্থনা ও আনন্দোৎসবের আয়োজন করা হয়। চট্টগ্রাম ক্যাথলিক ডায়োসিসের উদ্যোগে ও আন্তধর্মীয় সংলাপবিষয়ক কমিশনের ব্যবস্থাপনায় নগরের জামালখানের ক্যাথলিক চার্চ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ডায়োসিসের বিশপ মজেস কস্তা, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম, ইউএসটিসির উপাচার্য প্রভাত চন্দ্র বড়ুয়া।

অনুষ্ঠানে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেন, ‘মাদার তেরেসা আমাদের সামনে না থাকলেও তিনি রয়েছেন সকলের অন্তরে।’

অন্য বক্তারা বলেন, মাদার তেরেসা তাঁর সারা জীবন মানবকল্যাণে ব্যয় করেছেন। তিনি আমৃত্যু বেদনাক্লিষ্ট, অভাবী, বঞ্চিত, লাঞ্ছিত, অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কাজ করেছেন। তিনি পথের ধারে ছুড়ে ফেলে দেওয়া পরিচয়হীন অসহায় মানবশিশুদের কুড়িয়ে নিয়ে পরম মমতায় আলিঙ্গন করেছেন।