চট্টগ্রামে আন্তর্জাতিক অভিবাসী দিবস নানা আয়োজনে পালিত
দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১২ পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে শোভাযাত্রার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর সকাল ১০টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজন করা হয় আলোচনা সভার।শিল্পকলা একাডেমীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবদুল মান্নান। জেলাভিত্তিক হিসাবে চট্টগ্রামের মানুষ সবচেয়ে বেশি বিদেশে যায় উল্লেখ করে আবদুল মান্নান বলেন, ‘চট্টগ্রামবাসীর রেমিট্যান্সও বেশি। এর পরের অবস্থান ব্রাহ্মবাড়িয়া জেলার।’ চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক জহিরুল আলম মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক জাকির হোসন, চট্টগ্রামের পুলিশ সুপার এ কে এম হাফিজ আকতার।