চট্টগ্রামে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ডে গতকাল শুক্রবার বিকেলে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে। বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী মেলার উদ্বোধন করেন। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ মেলার আয়োজন করেছে।উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, রাষ্ট্র চট্টগ্রামকে বঞ্চিত করেনি। চট্টগ্রামে অগ্রগতির প্রধান অন্তরায় নিজেদের মধ্যে ঐক্যের অভাব। নেতৃত্ব কুক্ষিগত করার মানসিকতাও চট্টগ্রামকে পিছিয়ে দিয়েছে। কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের জন্য পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে।চট্টগ্রাম চেম্বারের সভাপতি এম এ লতিফের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আখতারুজ্জামান চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি লুত্ফুল হাই, সাংসদ নুরুল ইসলাম, মাঈন উদ্দিন খান বাদল, মাহজাবিন মোরশেদ, আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম, মেলা কমিটির চেয়ারম্যান এস এম আবু তৈয়ব, জ্যেষ্ঠ সহসভাপতি এম এ ছালাম ও সহসভাপতি এস এম শফিউল হক।