চট্টগ্রাম অঞ্চলের আই-জেন আঞ্চলিক প্রতিযোগিতা ও আবাসিক ক্যাম্প শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নগরের কাজীর দেউড়ি এলাকার ব্র্যাক টার্নিং সেন্টারে তিন দিনের এই আবাসিক ক্যাম্প শুরু হয়।
এতে অংশ নিচ্ছে কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সিলভার বেলস গার্লস হাইস্কুল, বান্দরবানের আল ফারুক ইনস্টিটিউট, রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও রায়পুর মার্চেন্ট একাডেমি৷ এই সাতটি বিদ্যালয়ের মোট ৩৫ জন শিক্ষার্থী এতে অংশ নিচ্ছে।
তিন দিনের এই ক্যাম্পে শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে কর্মশালায় অংশ নেবে৷ এতে কম্পিউটার প্রোগ্রামিং ও ওয়েবসাইট তৈরির প্রাথমিক ধারণা ও প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া থাকবে ইন্টারনেটে দরকারি তথ্য খোঁজা, ইন্টারনেট নিরাপত্তা, উইকিপিডিয়া ও গুগল ট্রান্সলেটে অবদান রাখার মতো বিভিন্ন বিষয়।
বরিশাল অঞ্চলের আবাসিক ক্যাম্পও আজ শহরের বটতলা এলাকার আভাস প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হওয়ার কথা। এতে অংশ নিচ্ছে বরগুনা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বরিশাল জিলা স্কুল, ভোলা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সরকারি হরচন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়, পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কালকিনি পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চবিদ্যালয়৷
গ্রামীণফোন ও প্রথম আলোর উদ্যোগে আই-জেন ২০১৫ আয়োজনে সহযোগিতা করছে শিক্ষা মন্ত্রণালয়। সহযোগী হিসেবে আরও আছে অ্যালপেনলিবে, মাইক্রোসফট, অপেরা মিনি, এখানেই ডট কম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, উরি ব্যাংক, রেডিও ফুর্তি ও চ্যানেল আই। আই-জেনের প্রথম পর্যায় অনুষ্ঠিত হয়েছে সারা দেশের দুই হাজার স্কুলে৷ ওই প্রতিযোগিতায় অংশ নিয়েছে ৮ লাখ ৭০ হাজার শিক্ষার্থী ৷