চট্টগ্রামে আমেকািন দূতাবাসের আয়োজনে সংগীত কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকান দূতাবাসের আয়োজনে চট্টগ্রামের ফুলকিতে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে সংগীতবিষয়ক কর্মশালা। কর্মশালায় ফুলকি পরিচালিত সোনারতরী সাংস্কৃতিক স্কুলের শিক্ষক এবং সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান রক্তকরবীর শিল্পীরা অংশগ্রহণ করেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন সংগীতশিল্পী লরা কর্টেজি, মেরিয়েল ভেনডারস্টিল ও ভেলরি টমসন। শিল্পীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন আমেরিকান দূতাবাসের পাবলিক ইন ডিপ্লেমেসি কর্মকর্তা ক্লদিয়া পেইজ।

অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন ফুলকির নির্বাহী সচিব রাশেদ হাসান। শিক্ষকদের পক্ষ থেকে কথা বলেন উদয় শঙ্কর দাশ। শিশুরা ফুলের তোড়া দিয়ে অতিথিদের স্বাগত জানান। উদ্বোধীন অনুষ্ঠানে ফুলকি সহজপাঠের প্রায় ১৫০ জন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সোনারতরী ও রক্তকরবীর শিল্পীরা দুটি রবীন্দ্রসংগীত ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ এবং ‘এবার তোর মরা গাঙে’ গেয়ে শোনান। এরপর আমন্ত্রিত শিল্পীরা সংগীত পরিবেশন করেন। পরে সোনারতরী ও রক্তকরবীর ২০ জন শিল্পীর সঙ্গে গানের নানা বিষয় নিয়ে মতবিনিময় করেন অতিথি শিল্পীরা।